উচ্চ মাধ্যমিকে বিশেষ পরিষেবা দেবে রেল, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন স্টপেজ

খবর লাইভ : সরস্বতী পুজোর একদিন পরেই শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে নিজেদের কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আগামী ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেলের এই নতুন পরিষেবা মিলবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, কাটোয়া, বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনেও দাঁড়াবে এই ১১ দিন। অফিস টাইমে একাধিক প্যাসেঞ্জার ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না কিন্তু পরীক্ষার সময় এমনটা হলে সমস্যা বাড়তে পারে সেই কারণেই মোট ২১টি ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় যে সমস্ত ইএমইউ/ প্যাসেঞ্জার আপ ও ডাউন ট্রেন সকাল ৮টা থেকে ৯টা ৪৫ ও দুপুর ১টা থেকে দুপুর ২.৩০ মিনিটের মধ্যে যাবে, সেগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে। অন্যদিকে বারাসত-বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও ট্রেন দাঁড়াবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago