খবর লাইভ : অধরা রয়ে গেল সরকার গঠনের ভাবনা! জেলবন্দি ইমরান খানকে টেক্কা দিয়ে এবার পাকিস্তানে সরকার গড়তে চলেছে শাহবাজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর জোট সরকার। রবিবার সরকার গঠনের লক্ষ্যে বৈঠকেও বসেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, পিপিপি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। রাজনৈতিক অস্থিরতা থেকে পাকিস্তানকে রক্ষা করতেই দুই দল জোট বাধার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে দুই দলের তরফে। তবে বৈঠক হলেও পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী হিসাবে তিনজনের নাম সামনে উঠে এসেছে। সেই তালিকায় নাম রয়েছে নওয়াজ শরিফ, তাঁর ভাই শাহবাজ শরিফ কিংবা বিলাওয়াল ভুট্টো জারদারির। পাকিস্তানের নির্বাচনে সবথেকে বেশি ভোট পেয়েছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। ৯৩টি আসনে জয়ী হয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পার করতে পারেনি। অন্যদিকে নওয়াজ শরিফের দল পিএমএল-এন পেয়েছে ৭৫টি আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পেয়েছে ৫৪টি আসন। অন্যান্যরা ৩৮টি আসন পেয়েছে। পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা সরকার গঠন করতে চাইলেও, নওয়াজ ও বিলাওয়ালে দলই জোট গঠন করে সরকার গঠন করতে পারে পাকিস্তানে।
আরও পড়ুনঃ ‘উধাও’ বিধায়ক! আস্থাভোটের আগেই তেজস্বীর বাড়িতে হাজির পুলিশ
এদিকে, ক্ষমতা দখলের আশা এখনই ছাড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নির্দল প্রার্থীরা যেহেতু সরকার গঠন করতে পারে না, তাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে যোগ দিতে বলা হবে সমস্ত নির্দল প্রার্থীদের। যদিও কোন দলের সঙ্গে হাত মেলাবে পিটিআই, তা এখনও জানানো হয়নি। তবে রবিবার থেকে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান। রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়াকে কেন্দ্র করেই পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে পিটিআই কর্মী সমর্থকরা। পরে বিক্ষোভকারীদের উপরই লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। যার জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নির্বাচনের ফল প্রকাশের দেরি হওয়া কেন্দ্র করে রাওয়ালপিন্ডি, লাহোর সহ একাধিক জায়গায় পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এদিকে রবিবারের অশান্তির ঘটনায় করাচিতেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে সংঘর্ষে হতাহতের কোনও খবর মেলেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…