চৌধুরি চরণ সিং কেন ভারতরত্ন, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন জগদীপ ধনকড়

খবর লাইভ : সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস সাংসদদের সঙ্গে বচসায় জড়ালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। কংগ্রেস সভাপতি সাংসদ মল্লিকার্জুন খাড়গকে দলের অন্যান্য সাংসদদের সংযত থাকার নির্দেশ দেন। যদিও তার পরেও কংগ্রেস সাংসদরা শান্তিপূর্ণভাবে চৌধুরি চরণ সিংকে ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া নিয়ে আলোচনা চাইলে তা চালানোর প্রক্রিয়া নিজেই ভেস্তে দেন জগদীপ ধনকড়। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরির এনডিএ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার আগে জয়ন্ত চৌধুরিকে সন্তুষ্ট রাখাই বিজেপির উদ্দেশ্য কী না, ধনকড়ের আচরণের পর সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে।

আরও পড়ুনঃ দল বিরোধী কথা, কংগ্রেস থেকে বহিষ্কার ‘বিতর্কিত’ প্রমোদ কৃষ্ণণ

শুক্রবার ঘোষণা হয়েছিল দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ও চৌধুরি চরণ সিং-কে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। সেই সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলে শনিবার অধিবেশনের শেষ দিনে আলোচনার দাবি জানান রাজ্যসভার কংগ্রেস সাংসদরা। জয়ন্ত চৌধুরি সরকারকে ধন্যবাদ জানান স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার জন্য। সেখানেই কংগ্রেসের জয়রাম রমেশ প্রশ্ন তোলেন এই সম্মান তুষ্ট করার রাজনীতি, এই বিষয়ে। তাতেই ক্ষুব্ধ হন জগদীপ ধনকড়। কংগ্রেস সাংসদদের আলোচনা চালানোয় বাধা দেন।

এরপরই বিতর্ক চরমে ওঠে। কংগ্রেস সভাপতি খাড়গে তখনই রাজ্যসভার রুলবুক নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস সাংসদদের দাবি একই বিষয়ে জয়ন্ত চৌধুরিকে বলতে দেওয়া হলেও মুখ বন্ধ করার চেষ্টা করা হয় বিরোধীদের। কার্যত ‘অপমানিত’ জগদীপ ধনকড় মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করেন তিনি এমন আচরণ কেন করেন যাতে মনে হয় রাজ্যসভার চেয়ারম্যান ছাত্র এবং কংগ্রেস সভাপতি শিক্ষক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago