খবর লাইভ : শনিবার সকালেই ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। আর রাতেই পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত সন্দেশখালির জেলা পরিষদ সদস্য, অঞ্চল কমিটির সভাপতি উত্তম সর্দার। সন্দেশখালি থানা এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার হয়েছেন বিকাশ সিংহ নামের এক বিজেপি নেতাও।
প্রসঙ্গত, শাসকদলের তরফ থেকে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল সন্দেশখালিকাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না। শনিবার, রেড রোডের ধর্না মঞ্চে থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিযুক্ত সন্দেশখালির জেলা পরিষদ সদস্য, অঞ্চল কমিটির সভাপতি উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে।
আরও পড়ুনঃ সংশোধনাগারে অন্তঃসত্ত্বা মহিলা বাড়ছে! স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
শনিবার, রেড রোডের ধর্না মঞ্চ থেকে পার্থ ভৌমিক জানান, আমরা তৃণমূলকে ভালবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবসি। তৃণমূল কখনই মানুষের সঙ্গে অসভ্য আচরণকে প্রশ্রয় দেয় না। পার্থ জানান উত্তম সর্দার স্থানীয় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অভব্য আচারণ করছেন। লোকজনকে ভয় দেখাচ্ছেন। এই অভিযোগ খতিয়ে দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের সদস্য ও অঞ্চল সভাপতিকে উত্তমকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ধর্না মঞ্চেই পার্থ জানান, এ ধরনের অভিযোগ দল বরদাস্ত করে না। তাই দলের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল। এরপরেই রাতে গ্রেফতার হলেন উত্তম সর্দার। সন্দেশখালি থানা এলাকা থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার হয়েছেন বিকাশ সিংহ নামের এক বিজেপি নেতাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…