খবর লাইভ : সন্দেশখালিতে বৃহস্পতিবারের পর শুক্রবারেও উত্তপ্ত পরিস্থিতি। এদিনও মহিলারা বিক্ষোভের অগ্রভাগে ছিলেন। কিন্তু যে সব বহিরাগত এজন্য উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করার জন্য অভিযান শুরু হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এই কথা জানান।
তিনি বলেন, গত তিনদিন ধরে সন্দেশখালিতে যা ঘটছে তার নেপথ্যে কারা কারা উস্কানি দিচ্ছে সেদিকে নজর রাখছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। দোষীদের চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করা হবে। তবে সবদিক তদন্ত করার পরেই ব্যবস্থা নেওয়া হবে।সন্দেশখালি, জেলিয়াখালি এলাকা আপাতত শান্ত আছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা। তিনি বলেন, কেউ অভিযোগ জানালে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ জামিনের আবেদন নাকচ, আরাবুলকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
গ্রামবাসীদের যারা খেপিয়ে তুলছে, মদত দিচ্ছে, তাদের কাউকে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেন মনোজ ভার্মা।আজকের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।ওখানে এখন পর্যাপ্ত পুলিশ রয়েছে এবং এখনকার পরিস্থিতি পুরোটাই কন্ট্রোলে বলে জানান তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…