সাংঘাতিক! ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব শিবিরের নেতার ছেলেকে গুলি করে খুন

খবর লাইভ : শিবসেনা নেতা বিনোদ ঘোষালকরের ছেলে অভিষেক ঘোষালকরকে গুলি করে খুন! অভিযুক্তও আত্মঘাতী! জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক পরিচিতকে পাশে নিয়েই ফেসবুক লাইভ করছিলেন তিনি। আর ওই ফেসবুক লাইভ চলাকালীন পাশে থাকা ব্যক্তিই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে। যদিও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি তরুণ-তুর্কি নেতাকে। সাংঘাতিক এই ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা সমাজমাধ্যমে দেখে শিহরে উঠেছেন অনেকেই।

আরও পড়ুনঃ হেমন্তের বাজেয়াপ্ত গাড়ির আসল মালিক কংগ্রেস সাংসদ ধীরজ সাহু, দাবি ইডির

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় উদ্ধব সেনা নেতা বিনোদ ঘোসলকরের ছেলে অভিষেক ঘোসলকর দাহিসারে নিজের ফ্ল্যাটে বসেই ফেসবুক লাইভ করছিলেন। ফেসবুক লাইভের সময়ে তাঁর পাশেই ছিলেন মৌরিস ভাউ নামে এক ব্যক্তি। হেসেই কথা বলছিলেন দুজনে। আচমকাই ফেসবুক লাইভ থেকে চলে যান মৌরিস। আর তার পরেই অভিষেককে লক্ষ্য করে গুলি চালান। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরেই লাফিয়ে সরে যান অভিষেক। এর পরে আরও দুই রাউন্ড গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। গুলির শব্দ শুনেই অভিষেকের সঙ্গীরা অন্য ঘর থেকে ছুটে আসেন। ধড়া পড়ে যাওয়ার ভয়ে এর পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হন হামলাকারী মৌরিস ভাউ। স্থানীয়রাই গুলিবিদ্ধ অভিষেককে উদ্ধার করে করুনা হাসপাতালে নিয়ে যান। ফেসবুক লাইভে উদ্ধব সেনার নেতার উপরে হামলার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাসপাতালের সামনে জড়ো হন উদ্বিগ্ন শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা-কর্মীরা। কিন্তু অভিষেককে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago