খবর লাইভ : আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে ছেলে হাকিমুল ইসলাম বিস্ফোরক দাবি করেছেন ৷ তাঁর দাবি, আলোচনার জন্য ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছে আরাবুলকে ৷
ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের জামিনের আবেদন শুক্রবার নাকচ করে দিল আদালত। আরাবুল অসুস্থ। দীর্ঘ দিন ধরে তিনি বাড়িতে চিকিৎসাধীন— এই কথা জানিয়ে তাঁর জামিন চাওয়া হয়। যদিও পুলিশের তরফে আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে আরাবুলকে নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা। বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক অলিভিয়া রায় আরাবুলকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ চলতি মাসেই গড়িয়া- রুবি মেট্রো চালু!
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে গ্রেফতার করা হয় আরাবুলকে। তাঁকে নিয়ে যাওয়া লালবাজার। পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ নেতার খুনের ঘটনায় তৃণমূল নেতাকে ধরে পুলিশ। শুক্রবার আরাবুলকে আদালতে তোলা হলে তাঁক আইনজীবী বলেন, ‘‘সে দিন তিন হাজার লোকের নামে অভিযোগ করা হয়েছিল। এখন ওই ঘটনার প্রায় আট মাস বাদে গ্রেফতার করা হয়েছে আমার মক্কেলকে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…