আরাবুল গ্রেফতারের পরই স্কুলের পাশ থেকে উদ্ধার বোমা! ফের চাঞ্চল্য ভাঙড়ে

খবর লাইভ : বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছেন আরাবুল ইসলাম। আর শুক্রবার সকালে ভাঙড়ে উদ্ধার বোমা। ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত পোলেরহাট হাই স্কুলের পাশে আবর্জনার স্তূপ থেকে সেই তাজা বোমাগুলি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে কয়েক জন স্থানীয় বাসিন্দা বোমাগুলি দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশকর্মীরা পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। এদিকে এদিন সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কে বা কারা এই কাণ্ড ঘটাল বা কি উদ্দেশ্যে বোমাগুলি সেখানে ফেলে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃ জেলে বসেই জয়জয়কার ইমরানের! পাকিস্তানের নির্বাচনে কার্যত ভরাডুবি শরিফ-ভুট্টোর

বৃহস্পতিবার সন্ধেবেলা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুলকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও। পুলিশ সূত্রে খবর, খুনের অভিযোগেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারই ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়। রাতে লালবাজারের লকআপে ছিলেন আরাবুল। এদিকে শুক্রবার আরাবুলকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago