মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’ !

খবর লাইভ : প্রশ্নপত্র ফাঁস করেও লাভের লাভ কিছুই হল না। এবার মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড। সূত্রের খবর, মালদহের অভিযুক্ত গৃহশিক্ষকের নাম জীবন দাস। মালদহের গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত জীবন গৃহ শিক্ষকতার পাশাপাশি নিজেরও একটি কোচিং সেন্টার চালাতেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের হোয়াটস অ্যাপ চ্যাট দেখতেই অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ।

গত শনিবারই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। এরপরই তল্লাশি চালিয়ে গোপালপুর হাইস্কুলের সাত পরীক্ষার্থীর থেকে উদ্ধার হওয়া মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপরই বাতিল করে দেওয়া হয় সাত পরীক্ষার্থীর পরীক্ষা। এরপর বাজেয়াপ্ত মোবাইলগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। যে গ্রুপের নাম ছিল এমপি ২০২৪ কোয়েশ্চন আউট। আর সেই গ্রুপের সন্ধান পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতোই এরপর শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ জানতে পারে জীবন দাসই ওই গ্রুপের অ্যাডমিন। আর প্রমাণ হাতে পেতেই অভিযুক্তর নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করেছে পর্ষদ। কিন্তু তার মধ্যেই মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পর্ষদ সাফ জানিয়েছে কেউ অন্যায় করলে বা কারও নামে কোনও অভিযোগ এলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago