খবর লাইভ : একলাফে শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে কিউয়িরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পাওয়ার পরই পয়েন্ট টেবিলে একনম্বর জায়গা দখল করে নিয়েছে কিউয়িরা।ব্যাট ও বলে দুরন্ত পারফরম্যান্স করেন কিউয়ি তারকা রাচীন রবীন্দ্র। তিনি ম্যাচের সেরা হন। এই জয়ের ফলেই নিউজিল্যান্ড তালিকায় এক নম্বরে উঠে এসেছে। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ভারত এখন তিন নম্বরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বিরাটরা। সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও একলাফে অনেকখানি উঠে এসেছে ভারত।যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হেরে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল রোহিতরা। কিন্তু পরের ম্যাচ জেতার ফলে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
আরও পড়ুনঃ লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট কিউয়িরা ২৮১ রানে জিতেছে। কিউয়িরা প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান। রাচীন রবীন্দ্র একাই ২৪০ রান করেন। প্রোটিয়া ব্রিগেডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে। নিউজিল্যান্ড ১৭৯ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২৪৭ রানে।যার নিট ফল, কিউয়িরা ম্যাচ জিতে নেয় ২৮১ রানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…