খবর লাইভ : কেন গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে? সোমবার সরাসরি সেই প্রশ্নের জবাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির থেকে চেয়ে পাঠাল ঝাড়খণ্ড হাইকোর্ট। আগামী ৪ দিনের মধ্যে ইডিকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন। এবার সেই মামলায় ইডির কাছে জবাব তলব উচ্চ আদালতের। ঝাড়খণ্ড হাই কোর্ট সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ইডি হেমন্তকে গ্রেফতারির কারণ দেখিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। এই মামলার পরবর্তী আগামী ১২ ফেব্রুয়ারি।
গ্রেফতারির পর ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হলেও পরে তা প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন হেমন্ত। এরপরই শীর্ষ আদালত সেই মামলা হাই কোর্টে ফিরিয়ে দিয়ে সাফ জানায়, আগে উচ্চ আদালতে আবেদন জানাতে হবে হেমন্তকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্টভাষায় বলে, উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতায় কোনওভাবেই হস্তক্ষেপ করবে না তারা। এরপরই মামলা ফেরে ঝাড়খণ্ড হাই কোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল। আর এদিন সওয়াল জবাব শেষে ইডির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল হাই কোর্ট। এদিকে সোমবারই ঝাড়খণ্ড বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া নয়া মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন। সকাল থেকেই আস্থা ভোটের পাশাপাশি কোর্টের নির্দেশে এখন হেমন্তকে গ্রেফতারের পিছনে ইডি কী যুক্তি সামনে আনে সেটাই এখন দেখার।
এদিকে গ্রেফতারির সময় হেমন্ত ইডির বিরুদ্ধে হেনস্থা এবং আদিবাসী সম্প্রদায়কে অপমানের অভিযোগ তুলে একটি এফআইআর করেন। সেই এফআইআরকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাই কোর্টে পাল্টা মামলা করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় গত বুধবার রাঁচির বাসভবনে ম্যারাথন তল্লাশির পর হেমন্তকে গ্রেফতার করে ইডি। এরপরই কোনও প্রমাণ ছাড়া রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ইডির পদক্ষেপের বিরুদ্ধে সরব ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অংশ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হেমন্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…