খবর লাইভ : হাতে দু’বছর। আর তারই মধ্যে প্রকাশিত হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের দিনক্ষণ। ১১ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। প্রথম ম্যাচ খেলা হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। রবিবার রাতে এমনটাই জানালো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ চলবে ৩৯ দিন ধরে, যা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম। বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে তিন দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। হবে ৪৮টি দেশকে নিয়ে।
জানা যাচ্ছে, বিশ্বকাপ হবে ৩টি দেশের ১৬টি শহরে। ম্যাচের সংখ্যা বাড়ার কারণেই বাড়ানো হয়েছে ভেন্যুর সংখ্যাও। ১৬টি শহরের মধ্যে ১১ টি আমেরিকার। বাকি ৫ টি শহর মেক্সিকো ও কানাডার। এই শহরগুলি হল আমেরিকার আটলান্টা, বস্টন, ডালাস, হউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্র্যান্সিস্কো, সিয়াটেল। কানাডার টরেন্ট, ভ্যাঙ্কুভার।
আরও পড়ুনঃ বিদায়ের পথে শীত? দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
মেক্সিকোর গুয়াডালজারা, মেক্সিকো সিটি এবং মন্টেরি।ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচ হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মোট ১৬টি স্টেডিয়ামে। বিশ্বকাপের ১৩টি করে ম্যাচ আয়োজিত হবে কানাডা ও মেক্সিকোতে। গ্রুপ পর্বের ১০টি করে ম্যাচ আয়োজন করবে দুই দেশ। বাকি ম্যাচগুলো খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…