খবর লাইভ : ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। এদিন দ্বিতীয় টেস্ট ম্যাচের একদিন বাকি থাকতেই ইংরেজদের ১০৬ রানে হারালো রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন।
ইংল্যান্ডের সামনে ৩৯৮ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। সেই রান তারা করতে নেমে ২৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। গতকাল শুরুতেই ২৮ রানে আউট হন বেন ডাকেট। তৃতীয় দিনে ইংরেজদের হয়ে ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। জ্যাক ক্রলি রান পেলেও, রেহান ২৩ রানেই ফিরে যান। ৭৩ রান করেন জ্যাক। ২৩ রান করেন ওলি পপ। জো রুট করেন ১৬ রান। জনি ব্রিস্টো করেন ২৬ রান। অধিনায়ক বেন স্টোকস করেন ১১ রান। বেন ফোকস এবং টম হ্যার্টলি দু’জনেই করেন ৩৬ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ফলাফল ১-১।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…