হাড়হিম ঘটনা নৈহাটিতে, ৪ বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা!

খবর লাইভ : নৈহাটিতে হাড় হিমকরা ঘটনা। নিজের ৪ বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা। মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে
এমন চরম সিদ্ধান্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নৈহাটিতে। পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লির ঘটনা।

জানা গিয়েছে, শুভঙ্কর অধিকারী ও তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার প্রায়ই সাংসারিক অশান্তি চলত। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী প্রিয়াঙ্কার উপর স্বামী শুভঙ্কর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ। যা রবিবার চরমে ওঠে। তখনই শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তাঁর ৪ বছরের ছোট ছেলে সৌমিক অধিকারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। মা ও শিশুর নিথর দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

তদন্ত নেমে পুলিশ প্রাথমিকভাবে মনে করে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হয়েছেন মা। কিন্তু বিশ্বমিত্রা অধিকারী সত্যিই আত্মঘাতী হয়েছেন, না তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শুভঙ্কর অধিকারীকে আটক করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago