খবর লাইভ : পাকাপাকিভাবে শীত বিদায়ের পথে রাজ্য। হ্যাঁ, নতুন করে আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোনও আগাম সুখবরই দিতে পারল না আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। উল্টে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আলিপুর সাফ জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ সরকার নিয়োগ করতে চায়, কিছু আইনজীবী রাজনীতি করছেন, অভিযোগ তৃণমূলের
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের চারটি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি মঙ্গলবার ভিজতে পারে আরও তিনটি জেলা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…