রেড রোডে মর্নিং ওয়াক, জনসংযোগেই শুরু মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিনের ধর্না!

খবর লাইভ : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে  আম্বেদকর মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধর্না কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রী। আজ দ্বিতীয় দিন। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন যে আজ সকাল দশটা থেকে ফের কর্মসূচি শুরু হবে। সেইমতো রাতের পরে সকালেও তৃণমূল কর্মীদের ভিড় জমতে শুরু করে রাজ্যের প্রশাসনিক প্রধানের ধর্না মঞ্চের সামনে। এদিন সকালে রেড রোডে  দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মর্নিং ওয়াকের মাঝেই জনসংযোগ করেন মমতা । শনিবারের সকালে রেড রোড থেকে সোজাসুজি ধর্মতলার দিকে অনেকটা রাস্তা হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্কেটবল গ্রাউন্ড এবং ময়দান চত্বরের কাছে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র, উপরন্তু এজেন্সি দিয়ে ক্রমাগত রাজ্য সরকারের বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের হেনস্থা করার অভিযোগ এনেছে তৃণমূল। দ্বিতীয় দিনের ধর্মায় মূলত ১০০ দিনের কাজের টাকা যারা পাননি সেই বঞ্চিতরা উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। শুক্রবার CAG রিপোর্টের মিথ্যাচারের প্রসঙ্গ তুলে ধরে বিজেপি সরকারকে একহাত নেন মমতা। তোপ দাগেন কংগ্রেসের বিরুদ্ধেও। তবে ধর্না কর্মসূচি চলাকালীন যাতে প্রশাসনিক কাজের কোনও ক্ষতি না হয় সেই দিকেও সজাগ দৃষ্টি মুখ্যমন্ত্রীর। মঞ্চের পিছনেই দুটি অস্থায়ী অফিস করা হয়েছে। একটি সাংগঠনিক বৈঠকের জন্য, দ্বিতীয়টি প্রশাসনিক কাজের জন্য। শুক্রবার কর্মসূচির মাঝেই পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী। দুই বর্ধমানের জন্য একটি কোর কমিটিও তৈরি করে দেন, বিশেষ দায়িত্ব দেওয়া হয় অরূপ বিশ্বাসকে। ধর্না মঞ্চ থেকে আজ কী বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেদিকেই সবার নজর থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago