খবর লাইভ : ‘ভারত জো়ড়ো ন্যায় যাত্রা’য় বাংলার ঘুরছেন রাহুল। বর্তমানে তাঁর বাস চলছে বীরভূম জেলা দিয়ে। সেখানেই তাঁর কনভয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে পুলিশের একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাটি ঘটে বীরভূমের মুরারইয়ের রাজগ্রামে। কংগ্রেসের অভিযোগ, ধাক্কা লাগার পর অ্যাম্বুল্যান্স চালককে মারধর করে পুলিশ। চার জনকে আটকেও রাখা হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ দুরন্ত ইনিংস যশস্বীর, প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৬
বাংলায় প্রবেশের পর থেকেই বিভিন্ন ভাবে তাঁদের বিরক্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। অত সম্প্রতি বিহার থেকে মালদহে রাহুলের কনভয় ঢোকার পরেই দেখা যায় কনভয়ের একটি গাড়ির পিছনের কাচ ভাঙা। তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে অবশ্য কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয়, সমর্থকদের ভিড়ের চাপেই বিহারে গাড়ির কাচ ভেঙে। হামলার কোনও ঘটনা ঘটেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…