ঘোড়া কেনাবেচার শো ফ্লপ!  ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাইয়ের

খবর লাইভ : থেমে গেল ঘোড়া কেনাবেচার সমস্ত চক্রান্ত। বিজেপির অশ্বমেধের ঘোড়া থামিয়ে দীর্ঘ টালবাহানা শেষে শেষ হাসি হাসলেন জেএমএম নেতা চম্পাই সোরেন। প্রত্যাশামতো শুক্রবার বেলা গড়াতেই নয়া মুখ্যমন্ত্রী পেল ঝাড়খণ্ড। এদিন বেলা ১২ টার পর রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন জেএমএম নেতা চম্পাই সোরেন। শেষমেশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএমএম নেতা চম্পাই সোরেন। এদিন সকাল থেকেই রাজভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন জেএমএম কর্মী সমর্থকরা। দলের নেতা চম্পাইয়ের সমর্থনে সকাল থেকেই স্লোগান দিতে শোনা যায় তাঁদের। এদিন ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন চম্পাই সোরেন। এদিন রাঁচির রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ। তবে শুধু চম্পাই নন, এদিন তাঁর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেস বিধায়ক আলমগির আলম ও আরজেডির সত্যানন্দ ভোক্তা।

আরও পড়ুনঃ কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দিনকয়েক আগেই বিহারের মতোই ঝাড়খণ্ডেও অপারেশন লোটাসের সমস্ত প্ল্যান রেডি ছিল। কিন্তু জেএমএমের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল এনডিএ। লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে কার্যত ছুঁড়ে ফেলে দিল ঝাড়খণ্ড। এদিকে বৃহস্পতিবার রাতভর নাটকের পর রাতেই চম্পাই সোরেনকে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ। তবে, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও মাথাব্যাথা এখনই যাচ্ছে না চম্পাইয়ের। আগামী ১০ দিনের মধ্যে চম্পাই সোরেনকে বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আর এমন খবর সামনে আসতেই ফের নয়া জল্পনা শুরু হয়েছে ঝাড়খণ্ডের রাজনীতিতে। তবে কী এই সময়ের মধ্যে কোনোরকমভাবে পাশা উল্টে দিতে পারে বিজেপি? সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে শুক্রবার সকাল পর্যন্ত খোঁজ মেলেনি হেমন্ত সোরেনের দলের চার বিধায়কের।

বুধবার হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করার পর ক্রমশই বদলাতে শুরু করে ঝাড়খণ্ডের রাজনৈতিক পটভূমি। হেমন্তের জায়গায় কে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। হেমন্তের ইচ্ছে ছিল স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কল্পনার মুখ্যমন্ত্রী পদে বাধা হয়ে দাঁড়ান জোট এবং সোরেন পরিবারই। শেষ পর্যন্ত শিবু সোরেনের আদর্শে দীক্ষিত চম্পাই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যান। তবে সবরকম চেষ্টা চালালেও লোকসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ডের রাজনীতিতে শেষমেশ বিজেপি কোনওরকমভাবে খেলা ঘুরিয়ে দিতে পারে কী না সেদিকে নজর থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago