খবর লাইভ : নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একাধিকবার বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও এফআইআরে নাম থাকা স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালত।ঘটনার পরই বলরামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে ওই স্কুলে প্রবেশ না করার নির্দেশ দিয়েছিল আদালত। তাঁকে সাসপেন্ড করেঠে মধ্যশিক্ষা পর্ষদ। এরপরই বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকের ঘর সিল করে দেওয়া হল।
নরেন্দ্রপুরে বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে হামলার ঘটনায় কড়া পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। ঘটনাটিতে প্রথম থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ঘটনার পর থেকে স্কুলে যাননি প্রধান শিক্ষক। এমনকী গত সোমবার মাধ্যমিক শুরুর আগেই এফআইআরে নাম থাকা সকল অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারপতি। আর আদালতের কড়া পর্যবেক্ষণের পর তদন্ত চলাকালীন প্রধান শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পর্ষদ। একইসঙ্গে বদলে দেওয়া হয়েছে মাধ্যমিকের সেন্টার-ইন-চার্জকেও। নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় রিপোর্ট জমা দিয়েছেন ডিআই। সেই রিপোর্টকে মান্যতা দিয়ে আগেই প্রধান শিক্ষককে শোকজ করেছিল বোর্ড।
আরও পড়ুনঃ উন্নয়নে বাধা জনসংখ্যা বৃদ্ধি, নিয়ন্ত্রণে ‘হাই পাওয়ার কমিটি’ গঠন
এদিকে শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে নরেন্দ্রপুরের স্কুলে মাধ্যমিক পরীক্ষার কে সুপারভাইজার হবেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে। সেক্ষেত্রে স্কুলের শিক্ষক শিবনাথ চাটুইকে সুপারভাইজার হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেয় হাই কোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…