জ্ঞানবাপীর বেসমেন্টে পুজো বন্ধ করতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ

খবর লাইভ : বারাণসীর জেলা আদালতের নির্দেশ মেনে বুধবার রাতেই খুলেছে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা বেসমেন্ট ‘ব্যাস তয়খানা’। প্রশাসনের উপস্থিতিতেই সেখানে পুজো শুরু করে হিন্দু পক্ষ। জেলা আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল মুসলিম পক্ষ।জানা গিয়েছে, শীর্ষ আদালত অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এলাহাবাদ হাই কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে।

গতকাল রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেছিল মুসলিম পক্ষ। ওই আবেদনে দাবি করা হয়, হিন্দু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে যোগী প্রশাসন রাতের মধ্যেই জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে মাঠে নেমেছে।যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয়েছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি অভিযোগ জানিয়েছে, প্রশাসন বুধবার রাতেই বিরাট নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে মসজিদ চত্বরে। মসজিদের দক্ষিণ দিকের গ্রিল কাটার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ হচ্ছে না মেসি-রোনাল্ডো দ্বৈরথ, মন ভাঙলো ফুটবলপ্রেমীদের

আদালত সাতদিনের মধ্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। সেখানে রাতারাতি পুজো শুরু হওয়ার ঘটনাকে উল্লেখ করে প্রশাসনের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।প্রসঙ্গত, এএসআইয়ের রিপোর্টে বলা হয়েছে মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকার কথা জানানো হয়েছে রিপোর্টে। রয়েছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যও। অর্ধেক হনুমান ও অর্ধেক সাপের দৈব ভাস্কর্যও সেখানে মিলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago