খবর লাইভ : আজ রিয়াধে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি এবং আল নাসের, এই ম্যাচ ঘিরে উত্তেজনায় তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে। কারণ একদিকে যেমন মায়ামিতে লিওনেল মেসি , অন্যদিকে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন বিশ্বের প্রতিটি ফুটবলপ্রেমী। তবে তা শেষ পর্যন্ত হচ্ছে না। কারণ এই ম্যাচে নামবেন না রোনাল্ডো । চোটের কারণে এই ম্যাচে খেলবেন না সিয়াআরসেভেন।
এই নিয়ে আল-নাসেরের কোচ লুইস ক্রাস্তো জানিয়েছেন, মেসি বনাম রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। কারণ, চোটের কারণে পর্তুগিজ তারকা এই ম্যাচে খেলবেন না।তিনি বলেন, “ মেসি এবং রোনাল্ডোর দ্বৈরথ হচ্ছে না। রোনাল্ডোর চোট রয়েছে। রিহ্যাব করছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই দলের সঙ্গে অনুশীলনে নামতে পারবে। এই ম্যাচে ও খেলবে না।”
আরও পড়ুনঃ নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহের ঘটনা, প্রধান শিক্ষকের ঘর সিল করা হল
এই ম্যাচে যে খেলবেন না রোনাল্ডো , সি নিয়ে স্বয়ং মুখ খুলেছেন রোনাল্ডো নিজেই। এই নিয়ে ক্রিশ্চিয়ানো বলেন, “‘আমি সত্যি দুঃখিত। জানি, আপনারাও দুঃখ পাচ্ছেন। আমরা ম্যাচটিকে বাতিল করিনি। আশা করি, একজন ফুটবলারের পরিস্থিতি বুঝতে পারবেন।”
জানা যাচ্ছে, এই ম্যাচের টিকিটের দাম ১১ হাজার মার্কিন ডলারের বেশি উঠেছিল। কিন্তু রোনাল্ডো না খেলায় সব আশায় জল ঢেলে দিয়েছে।মন ভেঙেছে ফুটবলপ্রেমীদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…