খবর লাইভ : ভোটের আগে ঝাড়খণ্ডে বিজেপির নোংরা রাজনীতি, প্রতিহিংসার জেরে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন। ৪৮ ঘণ্টা ধরে ইডির নানা নাটকের পর বুধবার হেমন্তকে ম্যারাথন জেরা করা হয়। এরপরই তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেন এবং ইডি তাঁকে হেফাজতে নেয়। আজই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনার প্রতিবাদে ঝাড়খন্ড জুড়ে ২৪টি জেলায় বৃহস্পতিবার বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন।
সামনে লোকসভা নির্বাচন, এবার জয় যে সহজ হবে না তা বুঝতে পেরেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে পদ্ম শিবিরে । বিহারে বিধায়ক কেনাবেচা করে ক্ষমতা দখলের পরেই ইডি সমন পাঠায় লালু প্রসাদকে। তার আগে তেজস্বীকে টানা ৯ ঘণ্টা জেরা করা হয়। অপারেশন হেমন্ত শুরু হওয়ার পরেই ফের সমন যায় রাবড়ি এবং দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে জলের বোতলও নিষিদ্ধ করল পর্ষদ
ইডির দাবি জমি দুর্নীতি এবং আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন চম্পাই সোরেন। গ্রেফতারির পর রাঁচি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন হেমন্ত। রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে ভোটের আগে বিজেপির নোংরা রাজনীতি দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে বলি, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…