খবর লাইভ : ঘটনাটি গত ২৫ জানুয়ারির। চণ্ডীগড়ে সিকে নাইডু ট্রফির ম্যাচ খেলে রাজকোট ফিরছিল সৌরাষ্ট্র অনূর্ধ্ব ২৩ দল। অ্যাওয়ে ম্যাচে জয়ের আনন্দে মাতোয়ারা ছিলেন ক্রিকেটারেরা। সৌরাষ্টর ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) সূত্রে জানা গিয়েছে, যে বিমানে দল ফিরছিল সেই বিমানে যাত্রীদের ব্যাগ রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। যে পরিমাণ মদ নিয়ে বিমানে সফর করা যায়, সেই নির্দিষ্ট পরিমাণের থেকে অনেক বেশি মদ পাওয়া গিয়েছে। যে ব্যাগগুলিতে মদের বোতলগুলি রাখা ছিল, সেগুলি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের বলে বিমান সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এসসিএ-কে। বিমান ছাড়ার আগেই মদের বোতলগুলি বাজেয়াপ্ত করেন চন্ডীগড় বিমানবন্দর কর্তৃপক্ষ।
গুজরাটে মদ বিক্রি এবং পান করা নিষিদ্ধ। চণ্ডীগড় বিমানবন্দরে ক্রিকেটারদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ মদ আটক করা হয়। ক্রিকেটারদের কড়া শাস্তি হতে পারে দোষ প্রমাণ হলে।
আরও পড়ুনঃ জ্ঞানবাপী মসজিদের ওজুখানার ‘সিল’ ফের খুলে দেওয়ার আর্জিতে সুপ্রিম কোর্টে হিন্দু পক্ষ
সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, চণ্ডীগড় বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছেন। এই ধরনের ঘটনা অবাঞ্ছিত এবং অসহনীয়। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার নৈতিকতা এবং শৃঙ্খলারক্ষা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল ঘটনার বিস্তারিত তদন্ত করবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…