খবর লাইভ : উত্তরপ্রদেশের ১৭টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। অখিলেশের স্ত্রী ডিম্পল এ বারও তাঁর পুরনো কেন্দ্র মৈনপুরীতেই লড়বেন। অক্ষয় যাদব (ফিরোজাবাদ), ধর্মেন্দ্র যাদব (বদায়ুঁ)। অম্বেডকর নগরে প্রার্থী করা হয়েছে প্রভাবশালী কুর্মি নেতা লালজি বর্মাকে। ২০১৯ সালের লোকসভা ভোটে এসপি উত্তরপ্রদেশে পাঁচটি আসনে জিতেছিল। পরে রামপুর এবং আজমগড় উপনির্বাচনে জিতে নেয় বিজেপি। ডিম্পল ছাড়াও আর এক বিদায়ী সাংসদ সফিকুর রহমান বার্ককে তাঁর পুরনো কেন্দ্র সম্ভলে টিকিট দেওয়া হয়েছে।
এর আগে অখিলেশ দাবি করেছিলেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়, আলোচনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে এসপির একতরফা প্রার্থী ঘোষণায় উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল।
আরও পড়ুনঃ বিপাকে ইমরান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত!
অখিলেশের দল যে আসনগুলিতে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে বেশ কয়েকটি কংগ্রেসের তালিকাতেও ছিল বলে ‘খবর’। এর মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদের পুরনো কেন্দ্র ফারুকাবাদ। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ক্ষত্রীর ২০০৯ সালে জেতা ফৈজাবাদ রয়েছে এই তালিকায়। রয়েছে ২০০৯-এ কংগ্রেসের জেতা ধৌরাহরা।আরএলডিকে ৭টি আসন ছেড়েছে সমাজবাদী পার্টি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিএসপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল সমাজবাদী পার্টি এবং আরএলডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…