মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা একই সঙ্গে দেখার নির্দেশ,বিতর্ক তুঙ্গে

খবর লাইভ : এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে।শিক্ষকদের একাংশ জানিয়েছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা ৯ মার্চ এবং পরের পর্বের খাতা ২২ মার্চ নিতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় ৮ মার্চ, আর পরের দফায় ১৬ মার্চ জমা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে ৯ মার্চ। খাতা জমা দিতে হবে ১৫ মার্চ। পরের ধাপে খাতা নিতে হবে ২২ মার্চ। ৮ এবং ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে।এখানেই জটিলতা তৈরি হচ্ছে। যা মেনে নিতে রাজি নন স্কুলের শিক্ষকরা।

আরও পড়ুনঃ নজরে উন্নয়ন! আজ ডায়মন্ড হারবারে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
শিক্ষক–শিক্ষিকাদের মত, ‘‌মূল্যায়ন সঠিক হবে কি না সেটা ভাবার বিষয়। একজন শিক্ষক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, দুই পরীক্ষার খাতা পেলে সেটা দেখার ক্ষেত্রে চাপ তৈরি হয়। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবের অভিযোগ মানেননি।পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন,আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এমন পরিস্থিতি অন্য বার তৈরি হয় না। এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া। দুটো পরীক্ষাই ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান, শুধু তাঁদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না। মূল্যায়নে প্রভাব পড়ার কথা নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago