পুরনো জোট ছেড়েছি, নতুন বানাবো: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বার্তা নীতীশের

খবর লাইভ : শেষমেশ সত্যি হল জল্পনা! ফের পাল্টি নীতীশ কুমারের। রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ। সূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন জেডিইউ সুপ্রিমো। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার বিকেলেই তিনি এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। তারপর ফের নতুন করে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।

আরও পড়ুনঃ শীতের ইনিংস শেষ! ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
এদিন রাজভবনে ইস্তফাপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানান, ‘‘আজ, আমি মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছি। আমি রাজ্যপালের কাছে আবেদন করে বলেছি, রাজ্য সরকার ভেঙে দিতে।’’ তিনি আরও বলেন, ‘‘দলের সকলের সঙ্গে ইস্তফা দেওয়া এবং আরজেডির সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি পুরনো জোট ছেড়ে দিয়েছি। এ বার নতুন জোট বানাবো।’’ তবে আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? এই প্রসঙ্গে নীতীশ সাফ জানিয়ে দেন, রাজভবন থেকে বেরিয়ে নীতীশ কুমার বলেন, “ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে শুরু করে আলোচনা, মধ্যস্থতা করা-সবকিছুই করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত।” তবে এদিন পুরনো জোট ভেঙে নয়া কোন শিবিরের হাত ধরছেন তিনি তা নিজের মুখে না বললেও আর বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া ছেড়ে ফের এনডিএ শিবিরের হাত শক্ত করতে চলেছেন নীতীশ।

সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই বিজেপি শাসিত এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার। আর বিকেলে তিনি বিজেপির সমর্থনে ফের সরকার গড়বেন এবং বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৫ বার শিবির বদল করলেন তিনি। এদিন সকালে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরে সকাল সওয়া ১১টা নাগাদ রাজভবনে পৌঁছে যান নীতীশ। এরপরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন। তবে রাজ্যপাল পরামর্শ দিয়েছেন নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কাজ চালাতে হবে নীতীশকেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago