শীতের ইনিংস শেষ! ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

খবর লাইভ : বঙ্গে আর স্থায়ী হবে না ঠান্ডা। রবিবারও সেকথা স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পূর্বাভাস বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার সাক্ষী থাকবে বাংলার আকাশে। সে কারণেই দ্রুত উধাও হবে শীত। রবিবার হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, এই দফায় শীতের আয়ু আর একদিন। অর্থাৎ মঙ্গলবার থেকেই তাপমাত্রা বদলের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। যদিও বিগত কয়েদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সেই হাড়কাঁপানো শীতের দেখা আর মিলবে না বলে মনে করা হচ্ছে।

তবে শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। বিগত কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তাও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বিগত দু’দিনে ছবিটা বদলেছে। ফের মিলেছে রোদের দেখা। কিন্তু, তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শাহজাহান অন্যায় করেছে, কড়া সমালোচনা ফিরহাদের
হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টি হতে পারে রাজ্যে। কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে গরম আবহাওয়া। কিন্তু, তারপর কি ফিরবে শীত? সেটাই এখন বড় প্রশ্ন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago