খবর লাইভ : আজ, ২৭ জানুয়ারি শনিবার দক্ষিণ কলকাতার বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকেই অবশ্য স্বাভাবিক হবে পরিষেবা। মূলত পাম্প এবং পাইপ লাইন মেরামতির জন্য সরবরাহ বন্ধ থাকবে বলেই খবর। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা।
কোথায় কোথায় বন্ধ থাকবে পরিষেবা? কলকাতা পুরসভা সূত্রে খবর, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গড়ফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।
আরও পড়ুনঃ আমেরিকায় পড়তে গিয়ে রহস্য মৃত্যু দিঘার ছাত্রের! পরিবারে শোকের ছায়া
শনিবার সকাল ১০টার পর থেকে বন্ধ থাকবে জল পরিষেবা। অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে জল পাওয়া যাবে না। আগেই অবশ্য কলকাতা পুরসভার তরফে স্থানীয় এলাকার বাসিন্দাদের জানিয়েছিল।
South – kolkata – water – supply – stopped
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…