খবর লাইভ : আমেরিকায় পড়তে গিয়ে রহস্যজনক মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের। আমেরিকায় ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বিনয়কুমার জানার (২৬) রহস্যমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয়কুমার আমেরিকায় ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তেন। তাঁর দিদি জানান, যেদিন ঘটনাটি ঘটে, তার এক ঘণ্টা আগেও মায়ের সঙ্গে কথা বলেছিলেন বিনয়। হোয়াটস অ্যাপ ফ্যামিলি গ্রুপে হাসাহাসিও করেন। দিদি আরও জানান, বিনয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তারপর থেকেই আর ফোনে বিনয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। পরে সেখানকার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ৬ জানুয়ারি আত্মহত্যা করেছেন বিনয়। এদিকে ছেলের মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছয় ১১ জানুয়ারি। তবে মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গত ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন ছিল। বিদেশেই তাঁর বন্ধুরা মিলে কেক কেটে পার্টি করেন। পরে ৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। বিনয় ফিরলেন বটে তবে কফিনবন্দি অবস্থায়। ছেলের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন বিনয়ের বাবা অমল কুমার। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। ছেলের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না বৃদ্ধ। এদিকে শুক্রবারই বিনয়ের সৎকার্য সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।
বিনয়ের দিদি বলেন, ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। আমিও ফিরছিলাম। বাড়িতে সবাই খুব খুশি ছিল। ওর বিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। আমরা ঠিক বুঝতেই পারছি না আসলে কী হয়েছে। কিন্তু বিদেশে ময়নাতদন্ত করে দেহ ফিরিয়ে আনতে আরও অনেকটা সময় লেগে যেত। বাবা-মা চাইছিলেন, তাড়াতাড়ি ফিরিয়ে আনতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…