দলকে চাঙ্গা করতে ফের বঙ্গে আসছেন শাহ

খবর লাইভ : নজরে লোকসভা ভোট। তার আগে ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। বিজেপি সূত্রের খবর, একদিনের ঠাসা কর্মসূচি নিয়ে জানুয়ারির শেষে আবারও বাংলায় আসছেন শাহ।

জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ। ওইদিন হোটেলেই রাত কাটাবেন।
২৯ জানুয়ারি পূর্ব মেদনীপুরে মেচেদার কর্মীসভায় যোগ দেবেন তিনি। এরপরই কলকাতা ফিরে দুপুরে সায়েন্স সিটিকে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বার্তা দিতে পারেন শাহ। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের কৌশল। এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুনঃ শাহজাহানের খোঁজে তৎপরতা তুঙ্গে! সাতসকালে সন্দেশখালিতে ইডি, চলছে জোর তল্লাশি

দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বলছে, বাংলার লোকসভা আসনে এবার বিশেষ সুবিধা করতে পারবে না বিজেপি। দলের সংগঠনে তথৈবচ অবস্থা। গোষ্ঠী কোন্দলে জেরবার গেরুয়া শিবির। যা নিয়ে রাজ্য নেতাদের উপর বিরক্ত অমিত শাহ। এর আগে ড্যামেজ কন্ট্রোল করতে গত ২৬ ডিসেম্বর বাংলায় এসেছিলেন তিনি। কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দেন ক্ষুব্ধ শাহ। এবারও একদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। লোকসভার আগে মূলত দলকে চাঙ্গা করতেই তাঁর বঙ্গ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago