খবর লাইভ : বর্ধমান গিয়েছিলেন হেলিকপ্টারে। কিন্তু সভা শেষ হওয়ার আগেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। কুয়াশার পাশাপাশি শুরু হয় বৃষ্টি। তত ক্ষণে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী আর হেলিকপ্টারে ফিরবেন না। সড়কপথেই কলকাতায় পৌঁছবেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন। সেই ঝাঁকুনিতে মমতা কপালে সামান্য আঘাত পেয়েছেন।
এদিন আবহাওয়া খারাপ থাকায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের বদলে সড়কপথে কলকাতা ফেরার সিদ্ধান্ত হয়। সভাস্থল থেকে হেঁটে মুখ্যমন্ত্রী গিয়ে ওঠেন তাঁর গাড়িতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চালকের পাশের আসনে উঠে বসেন। গাড়ি এগোতে থাকে জিটি রোডের দিকে। সভাস্থল থেকে জিটি রোডে ওঠার মুখটি বেশ চড়াই। সে জন্য চালককে গাড়ির গতিবেগ বৃদ্ধি করতে হয়। আবার জিটি রোডে উঠে কমাতে হয় গতি। সেই সময় বৃষ্টি হচ্ছিল। ছিল কুয়াশাও। গতির হেরফেরের জেরেই গাড়িতে ঝাঁকুনি হয়। তাতে মুখ্যমন্ত্রী কপালে সামান্য আঘাত পান। যদিও মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে এখনও পর্যন্ত সরকারের কেউ স্বীকার করেননি।
আরও পড়ুনঃ খালি হাতে ফিরলেও শাহজাহানকে দ্রুত হাজিরার নির্দেশ ইডির, সিল করে দেওয়া হল বাড়িও
গত বছরের ২৭ জুন জলপাইগুড়ির ক্রান্তির সভাস্থল থেকে হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু, মাঝপথে দুর্যোগের মুখে পড়ে মুম্বইয়ের একটি সংস্থা থেকে ভাড়া নেওয়া সেই হেলিকপ্টার। দৃশ্যমানতা প্রায় তলানিতে চলে যায়। ঝড়বৃষ্টিতে বিপজ্জনক ভাবে দুলতে থাকে হেলিকপ্টারটি। বেগতিক দেখে হেলিকপ্টারের দুই পাইলট শালুগাড়ায় সেনাবাহিনীর হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি অবতরণ করেন। অভিযোগ, খারাপ আবহাওয়ার জন্য দুলুনিতে এবং শালুগাড়ায় সিঁড়ি না থাকায় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমরে ও হাঁটুতে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…