খবর লাইভ : আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচে নামার আগে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত জানান, ডার্বি ম্যাচে মোহনবাগান দলের ২ থেকে ৩ জন ফুটবলারের লাল কার্ড দেখা উচিত ছিল যেখানে তাঁর দল সেমিফাইনালের আগে খারাপ রেফারিং এর কারণে সমস্যায় পড়েছে। বিশেষত বোরহার মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই চিন্তিত কুয়াদ্রাত।
বুধবার সুপার কাপের সেমিফাইনালে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তার আগের দিন সংবাদমাধ্যমে রেফারি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে কুয়াদ্রত বলেন, “আগের ম্যাচে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা। কিন্তু আমাদের ফুটবলারকে কড়া ট্যাকেল করার পরেও কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।”
আরও পড়ুনঃ এবার মহুয়ার প্রাক্তন বন্ধু জয়কে ডেকে পাঠাল সিবিআই
এদিকে সুপার কাপ সেমিফাইনালে ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান ইস্টবেঙ্গল হেড কোচ। প্রতিপক্ষ জামশেদপুরকে সমীহ করে তিনি জানিয়েছেন সেমিফাইনাল ম্যাচ কঠিন হতে চলেছে। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল অনেক অভিজ্ঞ এবং ভারতীয় ফুটবলের অন্যতম সফল একজন কোচ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…