লক্ষাধিক টাকার বর্ষাতি কেনা নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা

খবর লাইভ : মেয়র নারাজ ছিলেন, কিন্তু তারপরও কেনা হয়েছে লক্ষাধিক টাকার বর্ষাতি।বিষয়টি নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে চলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।জানা গিয়েছে,স্কুলপড়ুয়াদের জন্য প্রায় ৭৪ লক্ষ টাকার বর্ষাতি কেনা হলেও, কোনও টেন্ডার ডাকা হয়নি। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনার সূত্রপাত ৬ বছর আগে। এই ঘটনায় তখন যাঁরা পুরসভা শিক্ষা বিভাগের অফিসার ছিলেন তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুরসভায় টেন্ডার ছাড়া বর্ষাতি কেনার জন্য যাঁরা ফাইলে সই করেছিলেন, তাঁদের প্রত্যেককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও ফাইল সামনে আসতেই দেখা গিয়েছে তখন মেয়র পারিষদ (‌শিক্ষা)‌ পদে ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। এখন তিনি রাস্তার মেয়র পারিষদ। ওই ফাইলে তাঁরই সই আছে।প্রশ্ন উঠেছে, মেয়র ফাইলের ওপর ‘নো’ লিখে দিয়েছিলেন। তারপরেও লক্ষাধিক টাকার বর্ষাতি কেনা হল? এই দায় তৎকালীন মেয়র পারিষদ (শিক্ষা) এড়াতে পারেন না।এরই পাশাপাশি, একটি অডিট রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেটা দেখতে পেয়েছেন খোদ মেয়র বলে জানা গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বর্ষাতি কেনার ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি। টেন্ডার ছাড়াই একটি বিশেষ সংস্থাকে এই বরাত পাইয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশ মেনে অবশেষে আত্মসমর্পণ, বিলকিস মামলায় ১১ জনই এখন জেলে

২০১৮ সালে কলকাতা পুরসভার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বর্ষাতি কেনার ক্ষেত্রে শিক্ষা দফতর যে দরপত্রের প্রক্রিয়া করে, তাতে বিস্তর অসঙ্গতি ছিল। তাই পুরসভার অর্থ দফতর তাতে অনুমোদন দেয়নি। মেয়র ফিরহাদ হাকিমের কাছে ওই ফাইল পাঠানো হলেও, মেয়র ফাইলের উপরে ‘নো’ লিখে দেন। তার পরেও পুরসভার শিক্ষা দফতরের পক্ষ থেকে ৭৩ লক্ষ ৮৩ হাজার টাকার মূল্যের ২২০৪০টি বর্ষাতি কেনা হয় বলে অভিযোগ উঠেছে। এত টাকার বর্ষাতি আদৌ পড়ুয়াদের কাছে পৌঁছেছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago