খবর লাইভ : বিলকিস মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকেই ফিরতে হল জেলে। গত ৮ জানুয়ারিই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিলকিস বানো গণধর্ষণ মামলায় সব দোষীদের জেলে ফিরতে হবে। শীর্ষ আদালত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল, যা রবিবার ২১ জানুয়ারি শেষ হয়েছে। সেই মতোই রবিবার রাতে গুজরাতের পঞ্চমহল জেলার গোধরা সাব জেলে আত্মসমর্পণ করল দোষী সাব্যস্ত ১১ জন।
স্থানীয় ইনসপেক্টর এন এল দেশাই একথা নিশ্চিত করেছেন। যদিও সপ্তাহ দুয়েক আগে শীর্ষ আদালতের নির্দেশিকা জারির পর দোষীরা অসুস্থতাজনিত নানা কারণ দেখিয়ে আত্মসমর্পণের দিন পিছনোর আবেদন করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ২০২২ সালে স্বাধীনতা দিবসে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। গুজরাত সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…