খবর লাইভ : মোদির হাত ধরেই প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। কালো কষ্টি পাথরের রামলালার আবরণ উন্মোচন হল প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর। অপরূপ সাজে সজ্জিত রামলালা। চোখে প্রশান্তির দীপ্তি। ঠোঁটে মৃদু হাসি। পরনে হলুদ বসন। পাঁচ বছরের রামলালার এক হাতে সোনার ধনুক এবং অন্যহাতে সোনার তীর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় তারকা সমাবেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরতি প্রধানমন্ত্রীর। মোদির পাশে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পাতিল। ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড-১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের সময় অর্থাৎ ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। রামলালার পদতলে পদ্ম অর্পণ করেন প্রধানমন্ত্রী।রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ কবে থেকে শুরু আইপিএল, নির্বাচনের জন্য কি পিছিয়ে যাবে দেশের এক নম্বর ক্রিকেট লিগ ?
পুজো সম্পন্ন হলে সাধু ও বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাত হাজারেরও বেশি লোকের সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদীর। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ চেন্নাই থেকে আনা সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে যেন এক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা। আলোয় ঝলমল করছে গোটা শহর। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রামলালার পুজোর জন্য রাম মন্দির কমপ্লেক্সে পৌঁছন তখন তাঁর পরনে ছিল সোনালী রঙের কুর্তা, সাদা ধুতি এবং অফ হোয়াইট রঙের উত্তরীয়। প্রধানমন্ত্রীর হাতে একটি বিশেষ উপহার (একটি রৌপ্য ছাতা) ছিল, যা নিয়ে তিনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন।অযোধ্যার রাম মন্দিরটি তৈরি হয়েছে ঐতিহ্যবাহী নাগারা স্টাইলে। মন্দিরটি পূর্ব-পশ্চিমে ৩৮০ ফুট দৈর্ঘ্য, ২৫০ ফুট চওড়া এবং ১৬১ ফুট উঁচু। ৭১ একর জমির ওপরে তৈরি হয়েছে গোটা মন্দির। ছ’টি ভাগে বিভক্ত রাম মন্দির। গর্ভগৃহের পাশাপাশি রয়েছে পাঁচটি প্যাভিলিয়ন। সেগুলি হ- গুণ মণ্ডপ, রঙ মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ। মন্দিরটি পূর্ব-পশ্চিমে ৩৮০ ফুট দৈর্ঘ্যে, ২৫০ ফুট চওড়া এবং ১৬১ ফুট উঁচু। কমপ্লেক্সে মোট ৩৯২টি পিলার এবং ৪৪টি দরজা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…