সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

খবর লাইভ : রাজ্যে একের পর এক মামলা তিমিরে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেলেও এখনও নিষ্পত্তি হয়নি একাধিক মামলার। যা নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের ধমকের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তবুও লাভের লাভ কিছুই হয়নি। ইতিমধ্যে সন্দেশখালির ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিটের তদন্তকারী দলের সিবিআই আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চ-পদস্থ আধিকারিকদের থাকার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। কিন্তু ফের নিজেদের জাহির করতে ময়দানে ইডি। সূত্রের খবর, ইডির দাবি সিট নয়, সন্দেশখালীর ঘটনার পুরো তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে এনফোর্স ডিরেক্টরেট বলে সূত্রের খবর। দ্রুত এই মর্মে আবেদন করা হবে বলে জানা যাচ্ছে।

সন্দেশখালির ঘটনায় মোট তিনটি মামলা রুজু হয় ন্যাজাট থানায়। তার মধ্যে একটি এফআইআর দায়ের করেন ইডি আধিকারিকরা। স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করে পুলিশও। তৃতীয় এফআইআর-টি করেন সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। এদিকে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী এর মধ্যে প্রথম দুটি এফআইআর এর তদন্ত করবে সিট। তবে সূত্রের খবর, ইডি চাইছে না রাজ্য পুলিশের উপস্থিতি। সেই কারণে একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা।

যদিও রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে পুলিশ নিজের যাবতীয় কর্তব্য পালন করেছে। এমনকী বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago