ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ-এর সভায় ‘না’! ডিভিশন বেঞ্চের রায়ে বিপাকে নওশাদ!

খবর লাইভ : ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের শহরকে নতুন করে অশান্ত করার চেষ্টায় সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে কিছুটা স্বস্তি পেলেও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ধাক্কা খেলেন নওশাদ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আর তারপরই প্রধান বিচারপতি জানান, নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। তবে ভিক্টোরিয়া হাউজ বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। কিন্তু সভা করতে গেলে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চের শর্ত মানতে হবে আইএসএফ কর্মী সমর্থকদের।

আরও পড়ুনঃ ২১ ঘণ্টা ‘সার্চ অপারেশন’! প্রসন্নর অফিস থেকে কী নিয়ে গেলেন ইডি আধিকারিকরা

রাজ্যের তরফে সাফ যুক্তি, একইদিনে শহরে একাধিক কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেকারণেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। এরপর বৃহস্পতিবারই শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ জানুয়ারি সভা করার অনুমতি দেয়। কিন্তু গত বছর আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রানি রাসমণি রোড। আর সেই অশান্তির আশঙ্কা থেকেই হাই কোর্টে সভার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি শেষে শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ তারিখ সভা করার অনুমতি দেওয়া হয়। ১ হাজারের বেশি লোক নয় সভায়, সভার দায়িত্বে যিনি তাঁর নাম আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথায় মাথায় রেখেই রাজ্য এই সভায় আপত্তি জানায়। আর সেকারণেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago