রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যেও ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপির

খবর লাইভ : রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এবার রাজ্যেও সেদিন ছুটি ঘোষণার দাবি করল বিজেপি। রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার দাবি করেন, চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এবিষয়ে আপনার সদুত্তর কামনা করি। বিজেপির রাজ্য সভাপতি চিঠিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিত অনুরোধ করেছি উনি যেন আগামী ২২ জানুয়ারি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এরফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে।

আরও পড়ুনঃআকাশপথে হামলা চালাতে পারে ইরান, আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি পাকিস্তানে 
প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, বিভিন্ন মন্ত্রক অর্ধদিবস ছুটি থাকবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড ইতিমধ্যেই সেদিন পূর্ণদিবস ছুটি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago