মাদক আর কালাশনিকভ শেষ করে দিচ্ছে দেশটাকে, মন্তব্য পাক বিচারপতির

খবর লাইভ : পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক তকমা পাওয়া জঙ্গিদের নিজের দেশে আড়াল করে রেখেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। বার বার এই অভিযোগ করে এসেছে ভারত। এবার খোদ পাকিস্তানের প্রধান বিচারপতির মন্তব্যে উঠে এলো সেকথা। পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা মন্তব্য করলেন, মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে। দেশের প্রধান বিচারপতির এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পাক সরকার।

পাকিস্তানের মাটিতে নিষিদ্ধ অস্ত্রের বাড়বাড়ন্তের জেরে সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে পাক সরকার। ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত। এই ইস্যুতেই সে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা বলেন, “মাদক আর কালাশনিকভ দেশটাকে ধ্বংস করছে। পৃথিবীর কোথাও বড় গাড়িতে চেপে চোখে রঙিন চশমা লাগিয়ে কালাশনিকভ হাতে করে কেউ ঘুরতে যায় না।” ইসা বলেন, এমনকি তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আসলে এক চুরির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করতে দেখা যায় পাক প্রধান বিচারপতিকে।

আসলে চোর গৃহস্থের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্রের সঙ্গে চুরি করেছে আগ্নেয়াস্ত্রও। এই প্রসঙ্গেই বিচারপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান, দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago