মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির

খবর লাইভ : রাম মন্দিরের স্মারক হিসেবে মন্দির উদ্বোধনের আগে বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে মোট ৬টি ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। যাতে ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, রাম মন্দির, কেবতরাজ ও মা শবরীর ছবি দিয়ে আলাদা আলাদাভাবে বানানো হয়েছে ডাকটিকিট গুলি। এছাড়া বিশ্বের নানা প্রান্তে ভগবান রামের ছবি দিয়ে যতগুলি স্ট্যাম্প প্রকাশিত হয়েছে সবগুলোর সংকলন করে একটি বইও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গোটা দেশে চলছে সাজো সাজো রব। যেহেতু তাঁর হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন হবে তাই কঠোর সংযমের পথে হাঁটছেন মোদি উদ্বোধনের চারদিন আগে তিনি প্রকাশ করলেন রামমন্দিরের বিশেষ স্ট্যাম্প। স্মারক হিসাবেই ব্যবহৃত হবে এই নতুন স্ট্যাম্প। বিশেষ স্ট্যাম্পের নকশায় রয়েছে সূর্য আর সরযূ নদীর ছবি। এছাড়াও রামমন্দিরের গায়ে যেসমস্ত ভাস্কর্য রয়েছে সেগুলোর ছবিও তুলে ধরা হয়েছে নতুন স্ট্যাম্পে। এই স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোদি। স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসী ও বিশ্বের সমস্ত রামভক্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago