ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান, সিট গঠন করল হাই কোর্ট

খবর লাইভ : সন্দেশখালি কাণ্ডে কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। আদালতে শাহজাহান শেখকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর কথায়, ‘‘ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?’’ পুলিশের ভূমিকায় নাখুশ আদালতও। তবে সিবিআই এই ঘটনার তদন্তভার পাবে কিনা,তা জানা যাবে আদালতের নির্দেশের পর।

বুধবার এই ঘটনায় সিট গঠন করেছে হাই কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, সিটে ন্যাজাট থানার কোনও পুলিশ অফিসার থাকতে পারবেন না।

আরও পড়ুনঃ আইএসএফকে কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণের নির্দেশ হাই কোর্টের 

বুধবার হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, “পুলিশি তদন্তের উপর ভরসা নেই। আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি। তদন্ত করছে বোঝাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য।” পাল্টা বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, শাহজাহান শেখ PMLA অপরাধে যুক্ত কি না। ইডির আইনজীবী বলেন, না। এর পর বিচারপতির মন্তব্য, “পুলিশ গ্রেফতার করতে পারেনি। ইডি রেড করতে গিয়ে আক্রান্ত। কীভাবে আশা করছেন সিবিআই তাঁকে ধরে ফেলবে? আপনাদের হাতে সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পরও সমস্যা হচ্ছে।” মামলার শুনানিতে হাই কোর্টের নির্দেশ, সিবিআই এবং রাজ্যকে এক জন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম আদালতে জমা দিতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago