আবহাওয়ায় বড়সড় পরিবর্তন! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস আলিপুরের

খবর লাইভ : আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। যার জেরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। পাশাপাশি ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমানে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আর তার জেরেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ সরকারি ভবনের রং বদল নিয়ে মোদিকে চিঠি মমতার

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার বেলার দিকে পুবালি হাওয়ার দাপট বাড়বে। পাশাপাশি কমবে উত্তুরে হাওয়ার প্রভাব। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিনও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে। এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানা যাচ্ছে। উল্টে বাড়বে। অন্যদিকে, শীতের দাপট ক্রমশ কমবে। আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দিল্লি সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago