শহরে গঙ্গা আরতির ঘাট বদল করতে চলেছে পুরসভা,কোথায় জানেন ?

খবর লাইভ : বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি এখন কলকাতায় ভ্রমণপ্রিয়দের কাছে অন্যতম আকর্ষণ।দিনকে দিন এই গঙ্গা আরতি দেখতে ভিড় উপচে পড়ছে। তাই এবার এই আরতির স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন।সব ঠিকঠাক থাকলে, বাজা সকদমতলা ঘাটের পরিবর্তে এবার থেকে গঙ্গা আরতি হবে মিলেনিয়াম পার্ক চত্বরে।২০২৩-এর মার্চ নাগাদ কলকাতার বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছিল গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রীই সেই আরতি পর্বের সূচনা করেছিলেন। এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন সন্ধ্যায় এই আরতি অনুষ্ঠিত হয়।

কলকাতা পুরসভার তরফে এই গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট’কে। স্থান বদল হলেও, তাদের হাতেই থাকবে আরতির দায়িত্ব।যদিও মিলেনিয়াম পার্ক চত্বরে আরতির জায়গা বদল হলে, নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে।ইতিমধ্যেই আরতির জন্য মিলেনিয়াম পার্ক ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মূর্তি সমেত মন্দির। দর্শনার্থীদের জন্য কেনা হয়েছে পর্যাপ্ত পরিমাণে চেয়ার। প্রতি শনিবার শুরু হয়েছে ভোগ বিতরণও। এ ছাড়াও, গঙ্গা আরতির উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে পুরসভার তরফে।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসে নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান!বিশেষ সতর্ক বিএসএফ
আসলে বাজা কদমতলা ঘাটে আরতি দেখতে যে হারে মানুষ ভিড় জমাচ্ছেন, তাতে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের।এছাড়া ভিড় বাড়ায় আরতি দেখতেও মানুষের অসুবিধা হয়। তাই দর্শকদের কথা মাথায় রেখেও জায়গা বদল করছে পুরসভা।অবশ্য এখানে আরতি স্থানান্তরিত করতে কলকাতা বন্দর এবং সেনা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সেই অনুমতিও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে আশাবাদী পুরসভা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago