খবর লাইভ : শীতের সকালে খবর কিংবা দুপুরে ম্যাটিনি শো অথবা অফিস থেকে ফিরে গিয়ে বাড়ির লোকের সঙ্গে বসে রিয়ালিটি ড্রামা দেখার আনন্দ থেকে এবার বঞ্চিত হতে হবে বাঙালি দর্শককে। আগামী বেশ কিছুদিন সিনেবো সিরিয়াল দেখতে পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ মঙ্গলবার সকাল থেকে আচমকাই টালিগঞ্জে কর্মবিরতি । টেকনিশিয়ানদের একাংশ এই স্ট্রাইক ডেকেছেন বলে খবর। বন্ধ টলি পাড়ার লাইট -ক্যামেরা -অ্যাকশন।
সূত্রের খবর আসন্ন নির্বাচনের অংশ হতে টেকনিশিয়ানদের নিষেধ করায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের তরফে অভিযোগ করা হয়েছে যে আগামী ভোটে তাঁদের দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অভিযোগ অপর অংশের। বলছেন তাঁদের প্রতিনিধি না থাকলে নিজেদের সমস্যার কথা বলতে বা বোঝাতে অসুবিধা হবে। অতএব নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…