খবর লাইভ : কেন্দ্রীয় প্রকল্পে লোগো-রং ব্যবহার নয়, এমনকি নামের ক্ষেত্রেও আপত্তি রয়েছে রাজ্য সরকারের। এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সিদ্ধান্ত একতরফা বলে মনে করছে নবান্ন। বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রক বাধ্য করছে লোগো-রং ব্যবহার করতে, আপত্তি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুনঃ শহরে গঙ্গা আরতির ঘাট বদল করতে চলেছে পুরসভা,কোথায় জানেন ?
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, রাজ্যের বকেয়া অবিলম্বে দেওয়ার জন্য। চিঠিতে এও জানানো হয়, রেশন ব্যবস্থার ক্ষেত্রেও রাজ্য কোনওরকম লোগো-রং ব্যবহার করবে না। ” ওদের থেকে আমরা ৭ হাজার কোটি টাকা পাই ভর্তুকির ক্ষেত্রে। সেই টাকা এখনও দেয়নি কেন্দ্র। কেন্দ্রের রং ও লোগো আমরা মানব না।” ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মমতা চিঠিতে আরও জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রকগুলি যে প্রতীক ‘চাপানোর চেষ্টা’ করছে, তার সঙ্গে ভারত সরকারের খুব একটা মিল নেই। বরং মিল রয়েছে কেন্দ্রের শাসকদলের প্রতীকের। মুখ্যমন্ত্রী চিঠিতে এ-ও জানিয়েছেন, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি রাজ্যের অধিকার নিয়ে লড়াই করেছিলেন। ভারতের মতো ‘মহান’ দেশের উন্নয়নের ক্ষেত্রে রাজ্যগুলির বড় ভূমিকা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…