খবর লাইভ : আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল আগামী ২১ জানুয়ারি ওই সভার জন্য পুলিশের অনুমতি পায়নি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। মঙ্গলবার সভার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছে তারা। বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
২০২১-এর ভোটের আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তৈরি আইএসএফ। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবসের উদযাপনে সভা করতে চেয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ তা খারিজ করে দিয়েছে। পুলিশ লিখিতভাবে জানিয়েছে, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিশ আইএসএফের সভার অনুমতি দেওয়া সম্ভব নয়।
এবার, সেই অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছে আইএসফ। বিচারপতি জানতে চেযেছেন, ওই জায়গায় কি কোনও সভা হয়? মামলাকারীর আইনজীবী এ প্রসঙ্গে শাসকদল এবং বিজেপির প্রসঙ্গ তুলে ধরেন।বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বুধবার ফের মামলার শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…