দিল্লিতে বিপর্যস্ত জনজীবন, উত্তর ভারতে জারি শৈত্যপ্রবাহ

খবর লাইভ : শীতের দাপট থেকে একেই রেহাই নেই। উল্টে দোসর ঘন কুয়াশাও। সোমবার ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখল দিল্লিবাসী। এদিন ভোরে শূন্যতে নেমে গেল রাজধানী শহরের দৃশ্যমানতা। তবে শুধু দিল্লিই নয় এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দেশের একাধিক প্রান্ত। যার জেরে একদিকে যেমন ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল, তেমনই প্রভাব পড়ে যান চলাচলেও। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

তবে শুধু দিল্লিই নয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে একই হাল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। এদিকে ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোর ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে গিয়েছিল। যার জেরে ব্যাহত হয় বিমান চলাচল। পাশাপাশি কুয়াশার কারণে দিল্লির অনেক বিমানই বাতিল করে দিতে হচ্ছে বলে খবর।
তবে শুধু বিমানই নয়, বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।

এদিকে ঠান্ডার কারণে ইতিমধ্যে পাঞ্জাবের ১৬ এবং হরিয়ানার ৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবারের আগে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। তবে তার পর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে আবার। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই সোমবার থেকে স্কুল খুলছে দিল্লিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago