খবর লাইভ:ইজরায়েল- হামাস যুদ্ধের রেশ আছড়ে পড়েছে লোহিত সাগরে। ইরানের মদতে পণ্যবাহী জাহাজে হাউথি বিদ্রোহীদের লাগাতার হামলায় চিন্তায় পশ্চিমী দুনিয়া। যার জেরেই এবার ভারতের জন্য এলো দুঃসংবাদ। হাউথিদের হামলার জেরে ভারতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডের অনুমান ভারত যেহেতু এসব এলাকা থেকে বেশ তেল আমদানি করে, সেই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের উপরেই। ১০ ও ২০ মার্কিন ডলার দাম বাড়তে পারে তেলের।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ড বলেন, সুয়েজ খাল সংলগ্ন লোহিত সাগরের ওই এলাকায় ঘন ঘন হাউথি জঙ্গিদের হামলার জেরে ব্যাহত হতে পারে তেল সরবরাহকারী লাইন। আর তাতেই প্রভাব পড়ার আশঙ্কা ভারতের উপর। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন যে দ্রুতই এই হামলা বন্ধ হয়ে যাবে। বিশ্বের সামগ্রিক বাণিজ্য সূচকের পতনের কথা উল্লেখ করে ব্রেন্ড বলেন, গত বছর যা ছিল ৩.৪ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৮ শতাংশে। তার উপর তেলের দামবৃদ্ধি হলে সূচক আরও নামবে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিঁদুরে মেঘই দেখা যাচ্ছে বলে মত তাঁর।
উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে হাউথি জঙ্গিরা। গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে লোহিত সাগরে লাগাতার হামলা চালাচ্ছে হাউথি। বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোর জাহাজে চলছে এই হামলা। যেহেতু ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তাই নিশানা থেকে বাদ যাচ্ছে না ভারতের বাণিজ্য জাহাজগুলি। তবে এই হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হবে। এবং তার জেরে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতের মতো আমদানিকারী দেশকেই, এমনই আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…