খবর লাইভ : ২০১৯ লোকসভা ভোট ও গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভালো ফল করে বিজেপি। লোকসভা ভোটে অল্প ব্যবধানে হারলেও ২০২১ বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রের চারটি বিধানসভায় বিজেপি জয় লাভ করে। তবে গত বিধানসভা ভোটে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয় গেরুয়া শিবির। এবারের লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্রে কতটা সাফল্য পাবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে। সাংগঠনিক দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।
কিন্তু কেন বিজেপির সংগঠন এতটা নড়বড়ে হয়ে গেল? বিজেপি তদন্ত জানতে পেরেছে, এর প্রধান কারণ তৃণমূলের গুটি কয়েক নেতার জনগণের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা। ওই নেতাগুলি করোনা কাল থেকে লাগাতার জনগণের সেবা করে আসছেন। বিধানসভা ভোটে হারলেও খানাকুল, পুরশুড়া, আরামবাগ এই তিনটি কেন্দ্রে জনসেবায় বিজেপিকে অনেকটাই টেক্কা দিয়েছে তৃণমূল। করোনার সময় মানুষের কাছে খাদ্য সামগ্রী, বস্ত্র ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে পৌঁছে দিয়েছেন তৃণমূলের বেশ কিছু নেতা। বিজেপির পক্ষ থেকে অবশ্য সেভাবে কোনও সাহায্য পায়নি। করোনা সময় থেকে আরামবাগে যেমন মানুষকে সব রকম ভাবে সাহায্য করে আসছেন আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর স্বপন নন্দী তেমনই খানাকুল, পুরশুড়ার মানুষের অন্নদাতার কাজ করে গেছেন শেখ সাকিম। বিজেপির কাছেও সেই তথ্য পৌঁছায়। স্বপন, সাকিমের মতো গুটি কয়েক তৃণমূল নেতার সৌজন্যে ক্রমেই মজবুত হতে থাকে তৃণমূল। যার ফল গত পঞ্চায়েত ভোটে পায় ঘাসফুল। মানুষের মনে বাড়তি জায়গা পান স্বপন, সাকিমেরা।
আরও পড়ুনঃ কলকাতায় রীতিমতো হাড় কাঁপানো ঠাণ্ডা, পারদ নামল ১২ ডিগ্রিতে!
তাই তো বিজেপির কোনও সমাবেশ হলে ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়তে হয় সাকিম, স্বপনদের। ব্যক্তিগত আক্রমণ করলেও এঁদের সৌজন্যেই যে এই কেন্দ্রগুলোয় তৃণমূল ভালো জায়গায় রয়েছে তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন বিজেপি নেতারাও।
বিজেপির এক নেতা বলেন, ‘সাকিম, স্বপন নন্দীদের আমরা বহুবার অফার দিয়েছি। কিন্তু তাঁরা তৃণমূল ছাড়তে নারাজ।’
সাকিম বা স্বপন অবশ্য দলের ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের কৃতিত্ব নিতে নারাজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…