খবর লাইভ : আজ সুপার কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ওপর দিকে সন্ধ্যায় নামছে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। সুপার কাপে ১৯ জানুয়ারির ডার্বির ড্রেস রিহার্সাল আজ রবিবার দু’দলের কাছেই। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে নামার আগেই দুপুরে মোহনবাগান নামছে গ্রুপ ‘এ’-র ম্যাচে। প্রথম ম্যাচে আই লিগের দল শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছে সবুজ-মেরুন। কিন্তু চোট সমস্যা ও জাতীয় দলের সাত ফুটবলার না-থাকার প্রভাব পড়ছে খেলায়। এই অবস্থায় ডার্বির আগে বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে রাখার চেষ্টা করবে মোহনবাগান। কারণ, বড় ম্যাচ ড্র হলে নক আউটে যাওয়ার ক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য।
মোহনবাগানের নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ভিসা পেয়ে গিয়েছেন। রবিবার স্পেন থেকে বিমানে উঠবেন। সোমবার তাঁর ভুবনেশ্বর পৌঁছনোর কথা। রবিবার হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে ডাগ আউটে পাবে না দল। শ্রীনিধির বিরুদ্ধে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুর গোলে জিতলেও অনেক ফাঁকফোকর ছিল দলে। অনিরুদ্ধ থাপা, দীপক টাংরিরা না থাকায় মাঝমাঠে ব্লকিং ঠিকমতো হচ্ছে না। মাঝমাঠে নিয়ন্ত্রণ না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। হাবাসের পরামর্শ মেনে আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। কিন্তু কামিন্স, সাদিকু, কিয়ান নাসিরিরা গোল না পেলে সমস্যা বাড়বে। স্বস্তির খবর, ব্রেন্ডন হ্যামিল ও গ্লেন মার্টিন্স ফিট।
আরও পড়ুনঃ স্বপন নন্দী-শেখ সাকিমদের জন্যই তৃণমূল ঘুরে দাঁড়িয়েছে, মেনে নিচ্ছে বিজেপি
আগের ম্যাচে লাল কার্ড দেখায় অভিষেক সূর্যবংশীকে পাবে না দল। রক্ষণে হ্যামিল ও মাঝমাঠে গ্লেনকে খেলিয়ে দলে ভারসাম্য আনার চেষ্টা করতে পারেন ক্লিফোর্ড। ভাঙাচোরা হায়দরাবাদ ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেগ দিয়েছে। তাই সতর্কও থাকছে সবুজ-মেরুন শিবির। ক্লিফোর্ড বললেন, ‘‘আমরা ডার্বি নিয়ে এখন ভাবছি না। আগে হায়দরাবাদ ম্যাচ জিততে হবে। ম্যাচ সহজ হবে না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…